-
Monday, 13 May 2013 12:30
মোঃ এমদাদ উল্যাহ:
মঙ্গলবারের হরতাল পক্ষে -বিপক্ষে চৌদ্দগ্রামে জামায়াত ও আ’লীগের
পাল্টাপাল্টি মিছিল অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, জামায়াতে ইসলামী নায়েবে
আমীর মাওলানা একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে জামায়াতের ডাকা
মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নেতাকর্মীরা মহাসড়কের আটগ্রাম,
বাতিসা ও মিয়াবাজার এলাকায় বিক্ষোভ মিছিল করে। আটগ্রামে
মিছিলে নেতৃত্ব দেন শিবিরের উপজেলা সেক্রেটারী আলী হোসেন ও পৌর সেক্রেটারী
জাহাঙ্গীর হোসেন প্রমুখ। পরে পুলিশ এক পথচারীকে গ্রেফতার করে। অপরদিকে
এ হরতালকে নৈরাজ্যকর দাবি করে বিপক্ষে বিক্ষোভ মিছিল করেছে পৌর আ’লীগ।
মিছিলে নেতৃত্ব দেন পৌর যুবলীগ সভাপতি আবদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের
সাংগঠনিক সম্পাদক ইদ্রিছ মিয়াজী, যুবলীগ নেতা পরাশ উদ্দিন রিপন, ইউনুছ
মিয়া, আবদুল হালিম, নজির আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম,
মোশারফ হোসেন প্রমুখ।
No comments:
Post a Comment